Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক

অনলাইন ডেস্ক : BNP Secretary General meets with British High Commissioner

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।  

বিএনপির প্রতিদিনদলে উপস্থিতি ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলের সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

ধারণা করা হচ্ছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, মানবাধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news