Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রিয়াদের ছুটি শেষে মাদ্রাসা ফেরা হলোনা, রিমঝিমের বিয়ে আনন্দে বিষাদ!

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার I couldn't return to the madrasa after my vacation in Riyadh.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের প্রাণহানি হয়েছে। 

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহতরা হলেন কক্সবাজার সদরের পিএমখালীর দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিব উল্লাহ (৫৫) ও তার ৯ বছরের শিশু সন্তান মো. রিয়াদ। শিশু রিয়াদ কুরবানির ঈদের ছুটি কাটিয়ে বাবার সাথে মাদ্রাসা ফিরছিল। অবশেষে তার আর ফেরা হলো না।

অপর নিহত রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া। 

বিজয়বাংলা নিউজকে রাজারকুলের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, দিনমজুর হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিমের বিয়ের দিন ধার্য্য ছিলো আগামি ৫ জুলাই। মূলত বিয়ের বাজার করতে যাচ্ছিলেন চট্টগ্রাম। পথিমধ্যেই দুর্ঘটনার শিকার হন এবং প্রাণ হারান। এ যেন বিয়ের আনন্দে বিষাদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাসির উদ্দিন বলেন, ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসটি উলটে সড়কের পাশে পড়ে যায়। নিহতরা সকলেই বাসটির যাত্রী।

এদিকে হাসপাতালে উপস্থিত পিএমখালীর ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত হাবিব উল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান পড়েন চট্টগ্রামের একটি মাদ্রাসায়। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. তৈয়বুর রহমান বলেন, নিহতদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news