Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে বেড়েছে

অনলাইন ডেস্ক : ইলেকট্রনিক হস্তক্ষেপ Electronic interference

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইলেকট্রনিক হস্তক্ষেপের মাত্রা বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইলেকট্রনিক হস্তক্ষেপ মানে হলো—কোনো যন্ত্রের স্বাভাবিক কাজকর্মে বাইরে থেকে সিগন্যাল পাঠিয়ে বাধা সৃষ্টি করা।

সহজভাবে বললে, এটি এমন এক ধরনের ‘বেআইনি বা ইচ্ছাকৃত ঝামেলা’, যাতে যন্ত্রটি ভুল তথ্য দেয় বা কাজ করতে পারে না।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি জানিয়েছে, জাহাজগুলোর অবস্থান শনাক্তে ব্যবহৃত অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে (এআইএস) নানা সমস্যা দেখা দিচ্ছে। এতে জাহাজের অবস্থান সঠিকভাবে ট্র্যাক করা যাচ্ছে না।

ইউকেএমটিও বলছে, পারস্য উপসাগরের ভেতরে ইলেকট্রনিক হস্তক্ষেপের মাত্রা ও তীব্রতা এতটাই বেড়েছে যে তা জাহাজগুলোর অবস্থান নির্ধারণে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালী হয়ে পরিবহন হয়। ইরানের উপকূলঘেঁষা এই সরু জলপথ পারস্য উপসাগরের সঙ্গে বিশ্ববাণিজ্যের সংযোগ স্থাপন করে।

এই ইলেকট্রনিক হস্তক্ষেপের উৎস কোথায়, তা সরাসরি না বললেও সংস্থাটি এই জলপথে চলাচল করা জাহাজগুলোকে ‘বাড়তি সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news