বাংলাদেশ আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন ভাই ও মেয়র পত্নী রাজশাহীর নগর মাতা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহীন আকতার রেনী ভাবির নির্দেশনায় রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগরের সভাপতিত্বে মহানগরীর অটো চালকদের মাঝে বস্ত বিতরণ করা হয়েছে।
উক্ত বস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ আকতার আলী, বোয়ালিয়া পূর্ব থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজা, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জীবন, সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল, রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ ফারুক রশিদ খান, গ্যাস শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি জারজিস, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগরের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জিবরীল আমিন সনেট সহ রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।