Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক : Nearly three hundred illegal structures demolished

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উয়ারুক বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও সেনা মোতায়েন করা হয়।

ইউএনও নিগার সুলতানা জানান, ‘সওজের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। বহুবার সরিয়ে নিতে বলা হলেও কেউ কথা শোনেননি। তাই জনগণের চলাচল নিশ্চিত করতে এবং যানজট নিরসনে সরকারি জমি পুনরুদ্ধার করা হচ্ছে।’

সওজ বিভাগ জানিয়েছে, শাহরাস্তি গেট, কালিয়াপাড়া ও আশপাশের এলাকায় সব মিলিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news