Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ জুন ২০২৫
০২:০৪ অপরাহ্ন

তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশি কর্মকর্তার বাসভবন ধংস

অনলাইন ডেস্ক Bangladeshi official's residence vandalized

 ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে বাসার বাইরে থাকায় প্রাণে বেঁচে গেছেন ওই কর্মকর্তা।

ভুক্তভোগী ওয়ালিদ ইসলাম, বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, বলেন, ‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।’

তিনি আরও জানান, তেহরানের জর্ডান এলাকায়, যেখানে বাংলাদেশি কর্মকর্তারা থাকেন, সেখানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েল ঘোষণা দিয়ে হামলা চালায়।

সোমবার হামলার পরপরই তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্স খালি করে কর্মকর্তারা শহরের অন্য এলাকায় অবস্থান নেন। ঢাকার নির্দেশনায় ওই এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের সরে যেতে বলা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক জানান, ‘আমরা সেখানে থাকা সবাইকে নিয়ে উদ্বিগ্ন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছি।’

ইরানে চিকিৎসার জন্য সম্প্রতি বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ২০ জন রোগীও অবস্থান করছেন। তাঁদের অনেকেই কিডনি ট্রান্সপ্লান্ট করতে এসেছেন। তবে হসপিটাল এলাকাতেও হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ওয়ালিদ ইসলাম জানান, ‘তাঁদের শান্ত রাখার চেষ্টা করছি এবং নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।’

বাংলাদেশি শিক্ষার্থীদের তেহরানের পাশের শহর সাবেতে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সবাইকে ভারামিনে স্থানান্তরের চেষ্টাও চলছে।বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। ইতিমধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশি নিরাপদ আশ্রয়ের জন্য যোগাযোগ করেছেন।

তেহরানে বর্তমানে ৪০০ জন এবং পুরো ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন বলে জানা গেছে।ওয়ালিদ ইসলাম বলেন, ‘সুযোগ পেলেই ইরানের বাইরে পাঠানোর চেষ্টা করব। এখনই তা সম্ভব নয়, কারণ বিমান চলাচল বন্ধ।’

ইসরায়েলি হামলায় তেহরানে ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটছে। রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জ্বালানি সংকট।

অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করছেন- বলছেন, আমাদের বাঁচান’, জানান ওয়ালিদ ইসলাম।তেহরানের বাইরেও হামলার ঘটনা ঘটেছে, যেমন বন্দর আব্বাসে, সেখান থেকেও বাংলাদেশিরা সাহায্যের আবেদন করছেন।


      

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news