Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নবনিযুক্ত হুইপদের

অনলাইন ডেস্ক

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান তারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকের শুরুতে হুইপরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফি বিন মুর্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২’ অনুযায়ী তাদের নিয়োগ দিয়েছেন। সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news