Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাগেরহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

অনলাইন ডেস্ক an accident

বাগেরহাটের ফকিরহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় চালকের সহকারী জাহাঙ্গীর সরদার আহত হন। পরে তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক সোহাইব হোসেন সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর এলাকার নজরুল ইসলামের ছেলে । আহত জাহাঙ্গীর সরদার সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিল। পথিমধ্যে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন এবং চালকের সহকারী আহত হন। আহত জাহাঙ্গীর সরদারকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news