Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ জুন ২০২৫ | ১০:৩২ পূর্বাহ্ন

হাতির আক্রমণে নিহত রিয়ার পরিবারের পাশে কক্সবাজার সদর ইউএনও

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ জুন ২০২৫

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত রিয়া মনির পরিবারের খোঁজ নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী। 

গতকাল জানারঘোনার রিয়ার বাড়িতে যান ইউএনও। নিহতের ১৪ মাসের শিশুসন্তানের খোঁজখবর নেন তিনি। নিহত রিয়ামনির স্বামী অটোরিকশাচালক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও। এ সময় বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের খালার বাড়িতে যাওয়ার পথে দলছুট একটি বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন রিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, নিহতের পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন। শিশুটির ভবিষ্যতের বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হবে।


হাতির আক্রমণে নিহত রিয়ার পরিবারের পাশে কক্সবাজার সদর ইউএনও