Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ জুন ২০২৫ | ০৩:০৮ অপরাহ্ন

বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ জন

অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৫

ময়মনসিংহের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় যাত্রীবোঝাই বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন।

রোববার (২২ জুন) বেলা সোয়া ১২টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ-শেরপুর রুটের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। 

............সংগৃহীত ছবি