Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সোনাইছড়ি খাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Farmer's body recovered

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সোনাইছড়ি খাল থেকে কৃষক শামসুল আলমের মরদেহ উদ্ধার হয়েছে ৷ রোববার বিকেলে নিখোঁজ হওয়া খালে তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে।

নিহত কৃষক শামসুল জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার বাচ্চু মিয়ার পুত্র।

পরিবার সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে গরু আনতে গিয়ে সোনাইছড়ি খাল পারাপারের সময় শামসুল ভেসে যায়। শনিবার সকাল থেকে রামু ফায়ার সার্ভিস টিম খালে উদ্বার তৎপরতা চালায়। পরে চট্রগ্রাম হতে ডৃবুরি টিম এসে তারাও বিকাল ৫টা পর্ষন্ত উদ্বার তৎপরতা চালায়। সর্বশেষ গতকাল নিখোঁজের ৪৫ ঘন্টা পর খালের ১ কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠে।

ফোনালাপে বিজয়বাংলা নিউজকে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news