Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মৌসুমী নুসরাত সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

অনলাইন ডেস্ক : 25 stars' bank accounts frozen

সময়মতো কর পরিশোধ না করায় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। যেখানে নাম রয়েছে বিনোদন জগতের একাধিক তারকার।

তালিকার প্রথমেই রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজের নাম। এছাড়াও রয়েছে নতুন প্রজন্মের সাড়া জাগানো অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং সাবিলা নূরের নামও।

কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় আরও রয়েছেন- অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা।

রাজস্ব কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারকারা। বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। অন্যদিকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাকি তারকারা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news