Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ জানুয়ারি ২০২৪
০২:০২ পূর্বাহ্ন

বিয়ে নিয়ে কোনো চাপ নেই ॥ ভাবনা

অনলাইন ডেস্ক: Actress Ashna Habib Bhavna.

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও সরব উপস্থিতি লাস্যময়ী এই অভিনেত্রীর। এছাড়া, লেখালেখি, ছবি আঁকা এবং নাচেও বেশ পারদর্শী তিনি।

বহু গুণে গুণান্বিত ভাবনা জীবন নিয়ে খুব একটা চিন্তিত নন। নিজের আপন গতিতেই চলছেন তিনি।সমসাময়িক সময়ের অনেক তারকাই বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন। কিন্তু সিঙ্গেলই রয়ে গেছেন এই অভিনেত্রী। এমন কী কোনো প্রেমিকও নেই বলেও জানালেন।

কয়েক বছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানান। বর্তমানে নাকি কারও সঙ্গেই প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।

বছর কয়েক আগে এক নির্মাতার সঙ্গে প্রেমের খবর নিজেই জানিয়েছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। সে সময় জানান, খুব শিগরিইই বিয়ে করবেন তারা। তবে বর্তমানে নাকি কারও সঙ্গে প্রেম করছেন না ভাবনা। 

বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।

২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ভাবনা। সম্প্রতি অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। পাশাপাশি ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news