Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ জুন ২০২৫
০৬:৩৬ অপরাহ্ন

বিজিবির অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 2 Rohingya women arrested with Yaba

রোহিঙ্গা নারীরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। বিশেষ করে মাদক কারবারে। এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক হয়েছে। 

বিজয়বাংলা নিউজকে বিজিবি জানিয়েছে,  গতকাল কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপির আভিযানিক দল হাজমপাড়া থেকে ইয়াবাসহ ওই ২ রোহিঙ্গা নারীকে আটক করে। তাদের কাছ থেকে ৯০,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news