Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফের ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

অনলাইন ডেস্ক : Nurul Huda

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ফের ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।  শুক্রবার (২৭ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চার দিনের রিমান্ড শেষে পুলিশ পাহারায় বেলা আড়াইটার দিকে আদালতে তোলা হয় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে ফের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে তাঁর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাবেক সিইসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন দাবি করে তাঁর রিমান্ড আবেদন জানান। তবে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান।

​​​​​​এর আগে গত ২৩ জুন কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news