Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ জুন ২০২৫
০১:৫০ অপরাহ্ন

র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা 'সিকদার বলি' গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 'Sikder Boli' arrested

র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মুলহোতা সিকদার বলিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে  র‌্যাব জানিয়েছে, গত ১১ জুন বুধবার রাত ১১টায় রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মোঃ রহিমুল্লাহর পুত্র মোঃ হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর হতে ডেকে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা তার পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এঘটনায় পরিবার প্রশাসনের সহায়তা নিলে হাফিজকে মেরে ফেলার হুমকি প্রদান করে।

অপহরণের খবর পাওয়ার পরপরই র‌্যাব-১৫ হাফিজের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন  জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে গত ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য মতে অপহরণের শিকার হাফিজকে গত ১৫ জুন সকাল ৭ ঘটিকায় র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সমন্বয়ে রঙ্গীখালির দুর্গম পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়। এঘটনায় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি অন্যান্য মালামালও উদ্ধার করা হয়। এ সংক্রান্তে টেকনাফ থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায় ২৭ জুন বিকালে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত অপহরণ মামলার পলাতক আসামী ও অন্যতম মুলহোতা সিকদার প্রঃ বলিকে পালংখালীর মরাগাছতলা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার সিকদার প্রঃ বলি (৪৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার আবুর পুত্র।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news