Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্য

নিজস্ব প্রতিবেদক: A woman dies of dengue

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী খাতুন (২৭) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ২৮ জুন দিবাগত রাত সোয়া ৯টায়  হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৯ জুন রোববার রামেক হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। গত ২৩ জুন জ্বর ও শরীর ব্যথা নিয়ে রামেকে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ২৫ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। আক্রান্তদের মধ্যে পাঁচজন রাজশাহীর, চারজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁ জেলার বাসিন্দা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news