Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ জুলাই ২০২৫
০২:৫২ অপরাহ্ন

আলোর পাঠশালায় আম উৎসব

নিজস্ব প্রতিবেদক: Mango Festival

বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলোর ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ে মঙ্গলবার প্রাত্যহিক সমাবেশ শেষে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের গাছের আম পেড়ে প্রতিটি শিক্ষার্থীদের মাঝে চারটি করে আম দেয়া হয়। আম পেয়ে সকলে উৎফুল্ল মনে বাড়ি ফিরে।

এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের গাছ থেকে আম পাড়া হয়। এরপর প্রাত্যহিক সমাবেশ শেষে সকলের মাঝে আম বিতরণ করা হয়। আম পেয়ে খুশি হয় শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, সোনিয়া খাতুনসহ অন্য শিক্ষকবৃন্দ।

আম পেয়ে হাসিমুখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বাসরী বলে, প্রতিবছরই আমাদের স্কুলে আম উৎসব হয়ে থাকে। প্রতিবছরই আমরা স্কুল থেকে আম পেয়ে থাকি। স্কুলের গাছের আম পেড়ে সকলে মিলে তা মজা করে খাই। বাড়িও নিয়ে যায়। এ দিনে আমাদের খুব ভালো লাগে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বাবুডাইং আলোর পাঠশালায় রয়েছে কয়েকটি আম গাছ। গাছগুলোর যত্নও নিয়ে থাকে শিক্ষক-শিক্ষার্থীরা। গাছগুলোতে প্রায় প্রতি বছরই আম ধরে। এ আমগুলো দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব করা হয়। এ দিনটি সকলের জন্য খুশির দিন। এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news