Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রুয়েটে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি Prayer meeting in memory of martyrs

জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মসজিদে এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বাদ যোহর অনুষ্ঠিত এ দুআ মাহফিলে দুআ পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। তিনি শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি এবং বৈশ্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করেন।

দুআ মাহফিলে রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,গত বছর জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হওয়া ৩৬দিন ব্যাপী রক্তক্ষয়ী আন্দোলনে ১৪০০ এর অধিক ছাত্রজনতা নিহত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news