Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দুই শিশুকে ধর্ষণের অভিযোগ , গ্রেফতার ১

অনলাইন ডেস্ক : Arrest 1

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই শিশু ধর্ষণ মামলার আসামি মুদি দোকানদার রনিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৪ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাহিনীটি। গ্রেফতার রনি কাশিনাথপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ওরফে ব্যানার্জীর ছেলে।

র‍্যাব জানায়, গত ১ জুলাই দুইজন শিশু এলাকার একটি মুদি দোকানে খাজা কিনতে যায়। এ সময় দোকানদার রনি কৌশলে তাদের দোকান সংলগ্ন নিজ বাড়িতে নিয়ে নির্যাতন চালায়। এতে শিশুরা অসুস্থ অবস্থায় বাড়িতে গেলে ঘটনাটি জানাজানি হয়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় এক শিশুর নানি বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর গতকাল বৃহস্পতিবার উপজেলার দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news