Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৬ জুলাই ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ন

কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

অনলাইন ডেস্ক : ০৬ জুলাই ২০২৫

রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন, আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানায়  অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।

ওসি জানান, আজ ভোরে সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আমরা মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করবো।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।

...................সংগৃহীত ছবি