Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ জুলাই ২০২৫
০৮:১৭ অপরাহ্ন

মাদারবনিয়ায় ১ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Two drug dealers arrested

কক্সবাজারের উখিয়ার মাদারবনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে  র‌্যাব জানিয়েছে, র‌্যাব গোপন সংবাদে জানতে পারে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান পাচারের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে রোববার ৬ জুলাই সকালে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং, এবং সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর অভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হল মোঃ মনির (৩২), পিতা-বাদশা মিয়া, উত্তর নুনিয়াছড়া বিমান বন্দর সড়ক, কক্সবাজার, বর্তমান-ছোট হাবিব পাড়া, ৭নং ওয়ার্ড, উখিয়া ও মঞ্জুর আলম (২৮), পিতা-রশিদ আহমদ, মাদারবনিয়া, ৮নং ওয়ার্ড, উখিয়া।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news