Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার উপ-পরিচালক এর সাথে রাবেতাতুল উলামা ওয়াত্ তুল্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Meeting of Rabetatul Ulama Wat Tullab leaders with Deputy Director

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার-এর নবনিযুক্ত উপ-পরিচালক আবু তলহা এর সাথে রাবেতাতুল উলামা ওয়াত্ তুল্লাবের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ হাসানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাবেতার প্রতিনিধিবৃন্দ। 

সোমবার ৭ জুন সাক্ষাৎ সময়ে প্রতিনিধিগণ উপ-পরিচালককে উষ্ণ অভিনন্দন জানান এবং আলেম-উলামার আশা-প্রত্যাশার কথা ব্যক্ত করেন। পাশাপাশি বিদায়ী উপপরিচালিকা ফাহমিদা বেগমকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের দোয়া করেন।

এতে উপস্থিত ছিলেন রাবেতার সম্মানিত উপদেষ্টা, মাওলানা মুফতি সুলাইমান কাসেমী দা.বা., সিনিয়র সভাপতি মুফতী নুরুল হাকিম দা.বা., সহ সভাপতি মাওলানা আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইউনুছ ফরাজি, সহ সাধারণ-সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান সওদাগর; অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাদ, সহ অর্থ সম্পাদক মওলানা জয়নাল আবেদিন তাওহীদ, নির্বাহী সদস্য মুফতি জুনায়েদ রশিদ ও কেন্দ্রীয় মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোরশেদুল আলম। 

নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা নবনিযুক্ত উপ-পরিচালককে সত্যনিষ্ঠতার সাথে জনকল্যাণমূলক কাজ করার তাওফিক দান করুন; রাবেতার অগ্রযাত্রাকে মসৃণ ও সমৃদ্ধ করুন এবং রাবেতার দায়িত্বশীলগণকে হায়াতে তাইয়িবা দান করুন। আমিন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news