Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১২ জুলাই ২০২৫ | ১২:২২ অপরাহ্ন

‘অনেক বছর বাঁচতে চাই’, রোগা হওয়া প্রসঙ্গে বললেন করণ

অনলাইন ডেস্ক : ১২ জুলাই ২০২৫

বলিউডের নামী পরিচালক করণ জোহরকে দেখে একরকম হতাশ তার অনুরাগীরা। শরীরের এত পরিবর্তন নিয়ে কেউ কেউ বিস্মিত, কেউ আবার উদ্বিগ্ন। অনেকে মনে করছেন, ওজন কমাতে করণ কোনো ওষুধ ব্যবহার করেছেন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন করণ নিজেই।

সম্প্রতি ‘ধড়ক ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে করণ বলেন, ‘ইন্টারনেটে এমন সব কথা পড়েছি, যেন আমাকে প্রায় মেরে ফেলা হয়েছিল! কেউ বলছে, আমার কী হয়েছে? করণ জোহর কি অসুস্থ? আমি সবাইকে জানাতে চাই, আমি একদম সুস্থ, সুখে আছি। বরং এর আগে এত হালকা-স্বস্তিতে কখনও অনুভব করিনি।’

তিনি আরও বলেন, ‘ওজন কমার পেছনে স্বাস্থ্যকর কিছু অভ্যাসের অবদান রয়েছে। আমি এখন সুস্থভাবে বেঁচে আছি এবং দীর্ঘ সময় বেঁচে থাকতে চাই, বিশেষ করে আমার সন্তানদের জন্য। ওরা আমার সবকিছু। আমার ভেতরে অনেক গল্প আছে, যেগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই।‘

সম্প্রতি করণের একটি ছবি রেডিটে ভাইরাল হয়, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছড়ায় ইন্টারনেটে। কেউ কেউ মন্তব্য করেছেন— করণকে ভালো দেখাচ্ছে না, নিশ্চয়ই তিনি অসুস্থ।

উল্লেখ্য, করণ জোহর প্রযোজিত ‘ধড়ক ২’ ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিটি পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ধড়ক’ ছবিরই এটি সিক্যুয়েল।

............সংগৃহীত ছবি