Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক : Two madrasa students killed

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনজন মাদরাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)।  

আহত ফয়জুল আলিমকে (১১) শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news