Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জুলাই ২০২৫
০৩:৫৯ অপরাহ্ন

বদলগাছীতে ৩টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ৫লক্ষ টাকার আম বোঝাই ট্রাক উল্টে পড়লো খাদে

প্রতিনিধি বদলগাছী(নওগাঁ) Head-on collision between 3 trucks

নওগাঁর বদলগাছীতে ৫লাখ টাকার আম বোঝাই ট্রাকের সাথে খালি ২টি ট্রাকের সংঘর্ষ। ধাক্কায় আম বোঝাই ট্রাক উল্টে পড়ছে রাস্তার পাশে খাদে। এ ঘটনায় আহত হয়েছে ৩জন।  দুর্ঘটনাটি ঘটেছে বদলগাছীর বিষ্ণুপুর নামক স্থানে।আহতরা হলেন ঢাকা মাজার রোড, গাবতলী, মিরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল কাশেম(৩৫),ঢাকা শিবচর মাদারীপুর গ্রামের নুর ইসলামের ছেলে আজিজুল হক(৩০),নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মৃত কফিল উদ্দিনের ছেলে মইনুদ্দিন(৫৬)।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে,সোমবার ১৪ই জুলাই সকাল ৭টার দিকে বদলগাছী আক্কেলপুর সড়কের আধাইপুর ইউপির বিষ্ণুপুর নামক স্থানে সাপাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী আম বোঝাই ট্রাক যাহার নম্বর ঢাকা মেট্রো -ট ১২ -৩০০১ এবং বগুড়া থেকে ছেড়ে আসা সাপাহারগামী  খালি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো-ট২০-৯৪৯০ আম বোঝাই ট্রাকটিকে প্রথমে ধাক্কা মারে ও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়ির প্রাচীরে ধাক্কা মারলে প্রাচীরের কিছু অংশ ভেঙে যায়, পিছনে আসা ঢাকা মেট্রো- ন ১৯-৬৬০৪ খালি ট্রাকটি আম বোঝাই গাড়িতে দ্বিতীয় ধাক্কা মারলে ৫লাখ টাকার আম বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে উল্টে পড়ে যায়। এতে ৫লাখ টাকার আম পানিতে ডুবে যায়। সাথেসাথে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেল্পার সহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশেপাশের লোকজন সহ ঐ রাস্তায় চলাচলকারী লোকজন ভিড় জমায়।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং যান চলাচল স্বাভাবিক করে।। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। ট্রাকের এক্সিডেন্টের কথা শুনে সাপাহারের আম ব্যবসায়ীরা ঘটনা স্থলে আসে কান্নায় ভেঙে পড়ে এবং তারা জানান ৫লাখ টাকারও বেশি আম নিয়ে ট্রাকটি যাচ্ছিলো। এ ব্যাপারে বদলগাছী থানা ভারপ্রাপ্তা কর্মকর্তা ওসি(তদন্ত)সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও তাদের চিকিৎসা চলছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news