Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদের কী ইঙ্গিত দিলেন অভিষেক!

অনলাইন ডেস্ক Abhishek Bachchan and Aishwarya Rai

বচ্চন পরিবারে ফাটল ধরেছে। গেল কয়েক মাস বলিউডের আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক তিক্ত হয়েছে পরিবারের বাকি সদস্যদের।

বলিউডের অন্দরের জল্পনা, ঐশ্বর্যের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের সুতো আলগা হয়েছে। তাঁদের দাম্পত্য নাকি ভাঙনের পথে। শোনা যাচ্ছে, এক সঙ্গে আর থাকছেন না তাঁরা।

মাস কয়েক আগেই অভিষেকের একটি ছবি নেটমাধ্যমে ঘোরাফেরা করছিল। সেখানে অভিষেক বচ্চনের হাতে বিয়ের আংটি দেখা যায়নি। যা তিনি সব সময় পরে থাকতেন। সেই ছবি তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো করে তোলে।

বিচ্ছদ নিয়ে জলঘোলার মাঝেই সম্প্রতি ইনস্টাগ্রামে একটি উক্তি পোস্ট করেন অভিষেক। যার সারমর্ম 'ব্যর্থতার ভয় স্বপ্ন নষ্ট করে দেয়। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিলে স্বপ্ন সত্যি হয়।'

অভিষেকের এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, অভিনেতা হয়ত ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্কের ইঙ্গিত করছেন। সত্যিই কি তাই? উত্তর দেবে সময়!

সূত্র: ভারতীয় গণমাধ্যম।


 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news