Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জুলাই আন্দোলনের শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক : Why aren't the martyrs declared 'national heroes'

আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনের শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এদিন এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন হাইকোর্ট।

রুলে বিবাদী করা হয়েছে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news