Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আবারও ঢাকা মাতাবেন অনুপম

অনলাইন ডেস্ক Musician Anupam Roy

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় আসছেন। পারর্ফম করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছর পূর্তিতে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

 তিনি জানান, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান শোনাবেন। এরই মধ্যে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 মূলত আগামী ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। এছাড়া দেশের অন্যতম ব্যান্ড মাইলসও থাকবে। এর বাইরে একাধিক শিল্পীর গান পরিবেশনার কথা রয়েছে।

 গত ১৯ জানুয়ারি ঢাকায় এসেছিসেন দুই বাংলার জনপ্রিয় এ গায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন অনুপম। তাতে ক্যাপশন দেন-‘ঝটিকা সফর ঢাকা।’

 এছাড়া অনুপম বাংলাদেশের শিল্পী অর্ণবের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news