Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ জুলাই ২০২৫
০২:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা - ভাঙচুর

অনলাইন ডেস্ক : NCP rally stage attacked and vandalized

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সমাবেশ স্থলে ভাঙচুর চালানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ (কার্যক্রম স্থগিত) আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় এনসিপি নেতাদের।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। এই পার্কে বিকেলে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির।

স্থানীয়রা জানিয়েছেন, পৌর পার্কের বিভিন্ন সড়ক থেকে লাঠিসোটা নিয়ে এসে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিষ্ফোরণেরও শব্দ পাওয়া গেছে।

এর আগে পুলিশের গাড়িতে আগুন এবং ইউএনওর গাড়িতে হামলা চালিয়েছে তারা।

এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইতিমধ্যে গোপালগঞ্জে প্রবেশ করেছে।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভ থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news