Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাবা হারালেন দক্ষিণী অভিনেতা রবি তেজা

অনলাইন ডেস্ক : Actor Ravi Teja

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজার বাবা ভূপাতিরাজু রাজগোপাল রাজু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হায়দরাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজগোপাল রাজু পেশায় ছিলেন একজন ফার্মাসিস্ট। ছেলে রবি তেজা দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার হলেও তিনি সবসময়ই আলোচনার বাইরে, নিভৃত জীবনযাপন করে গেছেন। 

কর্মসূত্রে বহু শহরে তার বসবাস হয়েছে- জয়পুর, দিল্লি, মুম্বাই ও ভোপালসহ বিভিন্ন শহরে পরিবারসহ বসবাস করেছেন। এমনকি রবি তেজা যখন পর্দায় সুপারস্টার হয়ে উঠছেন, তখনও রাজগোপাল রাজু তার নিজস্ব পেশাগত জীবন চালিয়ে গেছেন। তিনি ও তার স্ত্রী রাজ্যলক্ষ্মী খুব কমই জনসম্মুখে আসতেন। কয়েক বছর আগে রবি তেজার ভাই ভরত রাজু গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যান।

রবি তেজার বাবার মৃত্যুতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন শোক ও সহানুভূতির বার্তা। 

উল্লেখ্য, রবি তেজার আসল নাম ভূপাতিরাজু রবি শঙ্কর রাজু। নব্বই দশকের দিকে ‘রবি তেজা’ নামেই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। সহকারী পরিচালক হিসেবে কাজ শুরুর পর ১৯৯৭ সালে ‘সিন্ধুরাম’ ছবির মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news