Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ জুলাই ২০২৫
০৬:০০ অপরাহ্ন

রুয়েটে জুলাই শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: July Martyrs' Day

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে রুয়েট কর্তৃপক্ষ। 

এদিন রুয়েটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news