Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ জুলাই ২০২৫
০৪:৩৪ অপরাহ্ন

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: Prize distribution among the winners

বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ে বই পড়া কর্মসূচির অংশ হিসেবে বার্ষিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এ. এফ. এম. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।


বই পড়া নিয়ে অনুভূতি ব্যক্ত করে দশম শ্রেণির শিক্ষার্থী সুরমিলা হাঁসদা, ইসরাত জাহান, রিতা টুডু, সপ্তম শ্রেণির সিমা খাতুন প্রমূখ। এসময় শিক্ষার্থীরা যেসকল বই পড়েছে সেই বই সম্পর্কে সংক্ষেপে মূলভাবগুলো সকলের সামনে উপস্থাপন করে। পাশাপাশি বই পড়ার গুরুত্ব বুঝতে পারে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও নানা ধরনের বই পড়তে হবে। বেশি বেশি বই, সংবাদপত্র, ম্যাগাজিন না পড়লে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে না। আর জ্ঞানের ভান্ডার বৃদ্ধি না পেলে অন্ধকার দূর হবে না। তাই নিজের চিন্তা-চেতনা ও মনকে উন্নত করতে হলে বেশি বেশি বই পড়তে হবে।

শেষে ২০২৪ সালের ডিসেম্বরে আয়োজিত প্রতিযোগিতার ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়। পুরস্কার পাওয়া বইগুলোর বিষয়ে শিক্ষার্থীদের পাঠচক্র করার আহ্বান জানান বক্তারা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news