Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পদ্মা নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : Death of 2 children

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখায় গোসলে নামে দুই শিশু। এ সময় তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুইজনকে মৃত অবস্থা উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news