Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ জুলাই ২০২৫
০৭:৩০ অপরাহ্ন

রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার

অনলাইন ডেস্ক : 1.5223 billion dollars

প্রবাসী আয়ের উর্ধ্বগতির ধারা জুলাইয়েও অব্যাহত আছে। জুলাইয়ের ১৯ দিনে এসেছে ১৫২ কোটি ২৩লাখ ১০ হাজার মার্কিন ডলার।

রোববার (২০ জুলাই) প্রবাসী আয়ের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

জুলাইয়ের ১৯ দিন প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ১  লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। আগের মাস জুনে প্রতিদিন আসে ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের জুলাই মাসে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ লাখ ৩৩৩ ডলার।

এ হিসাবে চলতি জুলাইয়ের ১৯ দিনে প্রবাসী আয় আগের মাস জুনের চেয়ে কিছু কমলেরও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেড়েছে। এতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news