Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

উত্তরায় ড্রাম ট্রাকের চাপায় শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: Death of worker

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নং সেক্টরে ড্রাম ট্রাকের চাপায় মো. এনামুল হক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সোহাগ জানান, রাতে উত্তরা ১৩ নং সেক্টরের লেকের পাড়ের রাস্তার মাটি সমান করছিলাম এনামুলসহ আমরা কয়েকজন শ্রমিক। এ সময় লেকের মাটি নেওয়ার জন্য ড্রাম ট্রাকটি ব্যাক গিয়ার দিলে এনামুল ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ভোর রাত চারটার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news