Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রকৌশল খাতে বৈষম্য রোধে IEB ও রুয়েটের যৌথ সভা অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি IEB and RUET hold joint meeting to prevent discrimination

প্রকৌশল পেশায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) এর যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই (রবিবার) আয়োজিত এই সভায় অংশ নেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর ড. এইচ. এম. রাসেল, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল হাবিব, এবং সিএমই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. বদিউল ইসলাম।

সভায় ডিপ্লোমা ভিত্তিক অতিরিক্ত কোটা, অগ্রাধিকার ও নিয়োগে বিদ্যমান বৈষম্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রুয়েটের EEE বিভাগের শিক্ষার্থী সাকিবুল হক লিপু প্রকৌশলীদের পক্ষ থেকে দাবিসমূহ উপস্থাপন করেন।

রুয়েট উপাচার্য বলেন,“যোগ্যতার ভিত্তিতে সুযোগ না দেওয়া অন্যায্য। কোনও অনৈতিক কৌশলে নিম্নতর যোগ্যতাকে সর্বোচ্চ যোগ্যতা হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। সকল পর্যায়ে উচ্চ শিক্ষার অধিকারীদের স্বাভাবিক সুযোগ নিশ্চিত করতে হবে।”

ছাত্রকল্যাণ পরিচালক বলেন,“রুয়েট শিক্ষার্থীদের তিনটি মূল দাবি পুরোপুরি যৌক্তিক। দীর্ঘদিন ধরে নানা অপকৌশলে কিছু নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রয়োজন।”

সাকিবুল হক লিপু বলেন, “আমাদের আন্দোলন আবেগের জায়গা থেকে নয়, বরং এটি বাস্তবভিত্তিক এবং ন্যায্যতার আন্দোলন। এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি।”

IEB প্রতিনিধি দল রুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানান—

“এটি কেবল IEB-এর নয়, বরং দেশের প্রকৌশলীদের সার্বিক অধিকার আদায়ের দাবি। রুয়েটসহ দেশের প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংগঠিত পদক্ষেপের ফলে IEB এখন সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি উপস্থাপন করতে পারছে।”

IEB আশ্বস্ত করেছে যে—

নবম গ্রেডে অতিরিক্ত কোটা দিয়ে নিয়োগ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে

৩৩%-এর অধিক কোটা যেখানে অনৈতিকভাবে প্রয়োগ হয়েছে, তা বাতিলে সক্রিয় আলোচনা চলবে

যোগ্যতা ও মেধাভিত্তিক প্রকৌশল সমাজ গড়তে এই দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ মহলে সমাধান প্রক্রিয়া চালু থাকবে

সভায় IEB এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী খান মনজুর মোরশেদ, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news