Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তানোরে কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস

সৈয়দ মাহামুদ শাওন Current and China Duari Nets Destroyed

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ বাহিনীর যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর বিলকুমারি বিলে যৌথ এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় আড়াই লাখ টাকার পাঁচ হাজার মিটার দৈর্ঘ্যের ৫০টি চায়না দুয়ারী জাল ও দুই হাজার মিটার দৈর্ঘ্যের ১৫টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকাত সালমানের নেতৃত্বে এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুল হোসেন সহ তানোর থানা পুলিশ বাহিনীর একদল সদস্যরা অভিযানে সহায়তা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন জানান, শিবনদীর বিলকুমারী বিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, বিলকুমারী বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইউএনও মহোদয়ের নেতৃত্বে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news