Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৫ জুলাই ২০২৫ | ০৬:১১ অপরাহ্ন

৯ মামলার আসামি আনু সালাম ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ জুলাই ২০২৫

সাবেক ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত ডাকাত, হত্যাসহ ৯ মামলার পলাতক আসামি মোঃ আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম ডাকাতকে অস্ত্র ও তাজা গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, জুমাবার ২৫ জুলাই রাত আড়াইটায় র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদাবাজি, হত্যা, মাদক, ডাকাতি ও মারামারিসহ ৯ মামলার আসামি আনোয়ারুলকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত আনোয়ারুল এর সন্ত্রাসী কর্মকান্ড ও অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ এলাকাবাসী। উক্ত ডাকাতের অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসীর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার কাছে বহুবার অভিযোগ করা হয়। এ বিষয়ে সর্বপ্রথম এপিবিএনকে নির্দেশনা প্রদান করা হলেও বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তারা উক্ত আসামি ধরতে পারেনি। 

পরে জেলা পুলিশকে গ্রেফতারের নির্দেশনা প্রদান করা হলে জুলাইয়ের মাঝামাঝিতে জেলা পুলিশ কর্তৃক উক্ত আসামি গ্রেফতারের জন্য র‌্যাব-১৫ এর সহযোগিতা চায়। জেলা পুলিশের অনুরোধে বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় র‌্যাব-১৫ অভিযান পরিচালনা করে আসছে। চলমান অভিযানের ধারাবহিকতায় বিশেষ অভিযানে জেলা পুলিশের সহযোগিতায় উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারবন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়

গ্রেফতার আনোয়ারুল উখিয়ার রাজাপালং ৬নং ওয়ার্ডের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। 

র‌্যাব জানায়, ৯ মামলার এই আসামি বিগত সরকার আমলের দলীয় লোকদের সাথে সম্পৃক্ততা করে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বনভূমিতে বসবাসকারী লোকদের থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


৯ মামলার আসামি আনু সালাম ডাকাত অস্ত্রসহ গ্রেফতার