Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে ইউনিয়ন বিএনপির কর্মী সন্মেলন

প্রতিনিধি বদলগাছী(নওগাঁ) Union BNP workers' conference

নওগাঁর বদলগাছীতে আধাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫শে জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আধাইপুর বিএনপির আয়োজনে আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে আধাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সন্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি টকশো ব্যক্তিত্ব জনাব ফজলে হুদা বাবুল।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক শফিউল আলম রানা,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু মুসা, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন, উপজেলা যুবদলের আয়বায়ক মেজবাউল হক রাজা,সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডু। এ সময় ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতা কর্মিরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নান্নু রহমান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news