Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সেনাবাহিনী ও সেনাপ্রধান প্রসঙ্গে যা বললেন সারজিস

অনলাইন ডেস্ক Sarjis Alam

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে নিয়ে প্রশংসাসূচক ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাবাহিনী ও বর্তমান সেনাপ্রধান।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস লিখেন, কয়েকটা আনপপুলার তথ্য দেই! এই বাক্য দিয়েই শুরু হয় তার পোস্ট।

সারজিস আলম লিখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। যেটা সব উপদেষ্টার মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।

সারজিস লিখেন, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।

তিনি আরও উল্লেখ করেন, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।

সারজিসের মতে, এই তথ্যগুলো প্রচলিত আলোচনা থেকে আলাদা হলেও বাস্তবতার প্রতিফলন ঘটায়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news