Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ জুলাই ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রবাসীদের জন্য সুখবর দিল

অনলাইন ডেস্ক সৌদি আরব Good news for expatriates

ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। সৌদিতে ইতোমধ্যে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের দেশে ফেরার সুযোগ আরও এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।

চলতি বছরের ২৬ জুলাই থেকে এটি কার্যকর শুরু হয়েছে বলে নতুন ঘোষণায় জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ৩০ দিনের জন্য এই বর্ধিত সময়কাল ১/২/১৪৪৭ হিজরি (২৬ জুলাই, ২০২৫) থেকে শুরু হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা।

এর আগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অধিদপ্তর  ৬ জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে। এর মেয়াদ ফের এক মাস বাড়াল দেশটি।  

বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে।

অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র :  খালিজ টাইমস

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news