Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ জানুয়ারি ২০২৪ | ১২:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬২ জন  সরকারি কর্মচারীদের মধ্যে ১৬ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার  (২৮ জানুয়ারি)  সকালে  শহরের শহীদ সাটু হল মার্কেটের  তৃতীয় তলায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত  সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে  আনুষ্ঠানিকভাবে তাদেরকে অনুদান প্রদান   করা হয়। 

এর  ‌মধ্যে ৯৪ জনকে চিকিৎসা বাবদ ৭ হাজার টাকা করে ৬ লাখ ৫৮ হাজার টাকা, ১০৬ জনকে ৫ হাজার টাকা  করে ৫  লাখ ৩০  হাজার  টাকা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের  সন্তানদের  শিক্ষাবৃত্তি হিসেবে ৬১ জনকে  ৭ হাজার  টাকা করে  ৪ লাখ  ২৭ হাজার টাকা ।  আর  একজনকে বিশেষ চিকিৎসা  বাবদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। 

অনুদান বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ  অবসরপ্রাপ্ত  সরকারি  কর্মচারী  কল্যাণ সমিতির  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর শহীদ উদ্দীন  আল হাসান।এ সময় উপস্থিত ছিলেন  সমিতির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক  আবুল  হোসেন পাটওয়ারী, সদস্য ফরিদুল হক প্রমূখ 
চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক অনুদান প্রদান