Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ৩১ জুলাই ২০২৫ | ০৮:০৭ অপরাহ্ন

অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, আহত ১

অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৫

ধানমন্ডিতে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, আহত ১ অটোরিকশার ওপর ভেঙে পড়েছে গাছ।

রাজধানীর ধানমন্ডিতে ঝোড়ো বাতাসে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। এতে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।

এই ঘটনায় সিএনজিতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে ধানমন্ডি ৬/এ এর গণস্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন গলিতে এই ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝোড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। গাছের ভারে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা এক নারী যাত্রী আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

..............সংগৃহীত ছবি