Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০১ আগস্ট ২০২৫ | ০৪:২৮ অপরাহ্ন

মহানগরীতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৯ জন গেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ০১ আগস্ট ২০২৫

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং ৯ জন অন্যান্য মামলায়।

বিশেষ অভিযানে চাঁদাবাজে গ্রেপ্তার মো: রাশেদুল ইসলাম রাসেল (৩২), মো: সুমন (৪০) ও মো: আনিন (৩৫) । রাশেদুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়ার আব্দুল গাফফারের ছেলে, সুমন রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: শাহআলমের ছেলে, আনিন একই এলাকার গাজীর শেখের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মহানগরীতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৯ জন গেপ্তার