Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ আগস্ট ২০২৫
১২:২২ অপরাহ্ন

বৃক্ষ মেলায় 'মেরিন মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি' ১ম

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 'Marin Marine Agro Project and Nursery'

কক্সবাজার বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। সপ্তাহব্যাপি মেলায় এবার প্রায় ১৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে। এসব চারার বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

গতকাল জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু বৃক্ষমেলায় নয়, সারাবছরই সবাইকে গাছ লাগাতে হবে। এতে পরিবেশ রক্ষা হবে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমবে। আর কক্সবাজার হবে আরও সবুজ ও বাসযোগ্য।’

বন বিভাগ সূত্র জানায়, এবারের মেলায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতিসহ শতাধিক ধরনের গাছের চারা ছিল। পাশাপাশি সচেতনতামূলক পোস্টার, পরিবেশবান্ধব প্রযুক্তি ও শিশুদের পরিবেশ শিক্ষা নিয়েও ছিল প্রদর্শনী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরায়ণ, বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ হুমকির মুখে। এই সংকট মোকাবেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, এবারের মেলা ছিল পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির অংশ। এর ধারাবাহিকতায় উপজেলার স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণও করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

মেলায় অংশ নেওয়া নার্সারিগুলোর মধ্যে এ বছর মো: সাইফুল হকের মালিকানাধীন ‘মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি’ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় ‘রোজ গার্ডেন’ এবং তৃতীয় ‘সাকিব নার্সারি’। অতিথিরা বিজয়ী স্টল মালিকদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news