Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৫ মাসের ভাড়া বকেয়া রেখে পালিয়েছে ভারাটিয়া, বিপাকে বাড়িওয়ালা

নিজস্ব প্রতিবেদক: Bharatiya absconded after leaving 5 months' rent unpaid

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে পাঁচ মাসের ভাড়া না দিয়ে গা ঢাকা দিয়েছেন এক ভাড়াটিয়া পরিবার। এতে চরম বিপাকে পড়েছেন বাড়ির মালিক।

বাড়ির মালিক জানান, তিনি দীর্ঘ তিন বছর ধরে তেরখাদিয়া এলাকায় তার নিজস্ব বাসা ভাড়া দিয়েছিলেন মোছাঃ সেলিনা (৫৭), তার ছেলে সাজিদ (২৩) ও মেয়ে মৌ (২৭)-কে। শুরুতে নিয়মিত ভাড়া পরিশোধ করলেও গত পাঁচ মাস ধরে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেন।

বাড়িওয়ালার অভিযোগ, একাধিকবার ভাড়া চাইলে তারা সময়ক্ষেপণ করতে থাকেন। পরে হঠাৎ করেই প্রায় দেড় মাস আগে কোনো কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে ভাড়াটিয়াদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তারা আর যোগাযোগ করছেন না।

বাড়ির মালিক তারিকুল ইসলাম বলেন, “আমি বহুবার তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেছি, প্রথমে আশ্বাস দিলেও এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে আত্মীয়স্বজনদের পরামর্শে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বাড়িওয়ালার ভাষ্যমতে, এই ঘটনার সাক্ষী হিসেবে প্রতিবেশী মোঃ শফিকুল ইসলাম লিটনসহ আরও অনেকে রয়েছেন। বাধ্য হয়ে তাদের উপস্থিতিতে বুধবার বিকেলে বাড়ির দরজা ভেঙে আমি বাড়ি বুঝে নিয়েছি।

এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news