Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৭ আগস্ট ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ন

ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক : ০৭ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক। 

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। .......সংগৃহীত ছবি