Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ আগস্ট ২০২৫
০৭:৩৭ অপরাহ্ন

রাজশাহী ইসলামী আন্দোলনের জনসভা

নিজস্ব প্রতিবেদক: Islamic Movement rally

সংস্কার হত্যার বিচার বৈসম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা ১০ আগস্ট রবিবার বিকেলে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ করে ।

জেলা সভাপতি হফেজ মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পির সাহেব বলেন দেশের মানুষ ভেবেছিল সংস্কার, হত্যার বিচার বৈশম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ২৪ এর গন-অভ্যুত্থান যে স্বপ্ন  সৃষ্টি হয়েছিল তা কতিপয় স্বর্থবাদীদের কারনে বিলীন হতে চলছে । চারিদিকে ষড়যন্ত্র । চাঁদা বাজ, দখল বাজ, প্রতারকদের খপ্পরে দেশের সাধারন মানুস জিম্মি । এ থেকে মুক্তি  পেতে এমন একটি ব্যবস্থা প্রয়োজন হয় যাতে শৈর শাসক ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে । আগামির বাংলাদেশকে করতে হবে সকল ধর্ম বর্ন নির্বিশেষে সকলের জন্য । প্রতিষ্ঠা করতে হবে ন্যয় সাম্য ভিত্তিক সমাজ ব্যবস্থা । তিনি সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান । বক্তব্য দেন কেন্দীয় যুগ্ম মহাসচিব মাওলানা  ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী প্রমুখ । জামাতে  ইসলামী রাজশাহীর নেতা অ্যাড  মো : সেলিম তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news