Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভুয়া অপহরণ নাটকের মহানায়ক 'রাকিব' আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 'Rakib' arrested

কক্সবাজারে ভুয়া অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মোঃ রাকিব (২০) নামের এক যুবক আটক হয়েছে।

গতকাল ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর একটি টিম তাকে আটক করেছে। 

আটক রাকিব চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাছপুর গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার পুত্র।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিজয়বাংলা নিউজকে বলেন, রাকিব কক্সবাজারে এসে নিজের অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরে পরিবার বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তদন্তে উঠে আসে, পুরো ঘটনাই ছিল রাকিবের সাজানো নাটক। যে নাটকের মহানায়ক 'রাকিবই'।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news